তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয় : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয় : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৩:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন আমাদের আরেকটি বিজয় নিশ্চিত হবে। সেই বিজয়ের অপেক্ষায় রইলাম।’

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সাধারণ মানুষ এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে। যেন ভবিষ্যতে এ দেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়।’

তিনি বলেন, ‘আমি বলতে চাই, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলনের সফলতার ফসল হিসেবে আমরা গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এজন্য আমি দেশের সাধারণ মানুষসহ সব আন্দোলনকারীর প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

এদিন বিকেল ৩টার পর র‌্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় আরও বক্তব্য দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ