তারেক রহমানের বক্তব্যে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাবেশ ধামরাই বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের বক্তব্যে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাবেশ ধামরাই বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তি দিতে পারে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাবেশ করেছে ধামরাই উপজেলা রোয়াইল ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ধামরাইয়ের বিভিন্ন স্থানে সমাবেশ করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

সমাবেশে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তারেক রহমানের এই ঐক্যের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা। আরও বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ বিশ্বাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ