তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিভাগ ভিত্তিক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম ও খুলনার নেতাদের বক্তব্য শোনেন। সভায় চট্টগ্রাম ও খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ও মহানগরের সভাপতি/আহবায়ক, ১নং যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

বিভাগভিত্তিক মতবিনিময় সভা গতকাল থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ