তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৪, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি সমবেদনা জানান।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা ও পরিবেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়মিত সংলাপের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার মৃত্যু-পরবর্তী সময়ে তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

এদিকে, তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ