তারেক রহমান-এর সাথে ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান-এর সাথে ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৫, ২০২২ ১২:১২ পূর্বাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগভিত্তিক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের  রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের জেলা ও মহানগর বিএনপি সভাপতি-আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্যসচিব, ১ নম্বর যুগ্ম আহবায়ক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, ১ নম্বর সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য্য তারিকুল আলাম তেনজিং ও আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ