তারেক রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন: আসিফ মাহমুদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১০, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত

বিএনপি গত ১৮ বছর ধরে গণতন্ত্রের কথা বলে রাজনীতি করেছে, তবে দলটির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন বলে অভিযোগ করেছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমরা আগেও নির্বাচনের নিরপেক্ষতার দাবি জানিয়েছি। প্রশাসক হিসেবে যারা নিয়োজিত আছেন, তারা সেই পদে থেকে নির্বাচন করতে পারবেন না। তারা নির্বাচনে অংশ নিলে নির্বাচন বিতর্কিত ও একপাক্ষিক হবে। এতে কোনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকবে না।’

রবিবার (১০ মে) এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি সীমান্ত হত্যা প্রসঙ্গও তুলে ধরে আসিফ বলেন, ‘সম্প্রতি সীমান্তে হত্যা আবার বেড়ে গেছে। এ বিষয়ে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে এবং ভারত সরকারের কাছে জবাবদিহি চাইতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জানতে হবে, সীমান্তে কেন হত্যা বাড়ছে।’

সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সীমান্ত হত্যার সময় কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না। ফলে এটি কেবল মুখের বুলি বলেই মনে হয়।’

পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও মন্তব্য করে বলেন, ‘নির্বাচনের পর সেখানে ‘বুলডোজার নীতি’ দেখা যাচ্ছে এবং মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে বলে তারা পর্যবেক্ষণ করছেন।’

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে সংহতি জানিয়েছেন। এনআরসি আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরাও তাদের সমর্থন জানিয়েছিলাম।’

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই মুখপাত্র বলেন, ‘জনগণের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং সারা দেশেই আইন-শৃঙ্খলার অবনতি লক্ষ্য করা যাচ্ছে। তার দাবি, আগে বলা হয়েছিল নির্বাচিত সরকার এলে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মাঠের বাস্তবতার সঙ্গে সেই বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না।’

এ সময় স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। দলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সারজিস আলম বলেন, ‘প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। আগামী ঈদের আগেই আমরা আশা করছি, এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ