থমথমে নয়াপলটন (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

থমথমে নয়াপলটন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায়ের দিনে বিএনপি দলীয় কার্যালয় নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বুধবার (২ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, বিএনপির দলীয় কার্যালয় ফকিরাপুল নাইটেঙ্গেল মোড় এলাকায় বিএনপি শত শত নেতাকর্মী অবস্থান করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ও সতর্ক অবস্থায় দেখা গেছে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রায়ের প্রতিক্রিয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ প্রদর্শন করবে। বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বিক্ষোভে যোগ দিতে পারেন।

এছাড়া আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে আছেন আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীরা।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে দুই পক্ষই বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা আখ্যায়িত ও তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ