তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নেতা তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চান বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ড. মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন, তবে তাদের ধ্বংস অনিবার্য।

তিনি বলেন, তাদেরকে (বিএনপি) ধ্বংস করছে লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। নয়ত বারবার তারা অবশ্যম্ভাবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমি ড. মঈন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষয়গুলো আলোচনা করুন। নয়তো তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দেবে। বিএনপি কেন… কোনো রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার মাথাব্যথা আওয়ামী লীগের নেই।

বিরোধীদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে… এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ কারিগর হিসেবে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম. এ. সাত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ