তাহিরপুরে ইউওএনকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাহিরপুরে ইউওএনকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির এর পদোন্নতি ও বদলী জনিত কারণে বিদায় উপলক্ষে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১২ই নভেম্ভর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স রুমে উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির, সহ সভাপতি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, সম্মানিত সদস্য আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানবির আহমেদ,ক্রীড়া সম্পাদক খুরশেদ আলম, সাংবাদিক সুজন, রুবেল মিয়া,আসমাউল হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ