তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যাল, অংশ নেবেন জনপ্রিয় তারকারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৩, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৩, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে আসছে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত।
আয়োজনটি বসবে হোটেল ওয়েস্টিনের বলরুমে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজু জানান, দেশের জনপ্রিয় তারকারা এই আয়োজনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছে- মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, সাবিলা নূর, সাফা কবীর, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই।
তিনি আরও জানান, এই আয়োজনে থাকবে এক্সিবিশন, সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শাড়ি ও লেহেঙ্গা, জুয়েলারি ছাড়াও বিয়ের নানা রকম পণ্যও পাওয়া যাবে। যা চাইলেই ক্রেতারা ক্রয় করতে পারবে।
এছাড়াও র্যাফেল ড্র, ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট, বর-কণের মিলনমেলার পেজেন্টেশনরে ব্যবস্থাও থাকবে এই আয়োজনে।
জনতার আওয়াজ/আ আ