তিন জেলা ও এক মহানগরে কৃষক দলের নতুন কমিটি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন জেলা ও এক মহানগরে কৃষক দলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২১, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী কৃষক দল জামালপুর, নওগাঁ, নোয়াখালী জেলা ও খুলনা মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জামালপুর জেলা শাখায় মো. মাজেদুল ইসলাম ছাত্তারকে আহ্বায়ক ও এম এম সালেহীন মাসুদ মাস্টারকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নওগাঁ জেলা শাখায় মমিনুল ইসলাম চঞ্চলকে আহ্বায়ক ও এ টি এম ফিরোজ দুলুকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে।

অন্যদিকে, নোয়াখালী জেলা শাখায় মোহাম্মদ ফজলে এলাহী পলাশ ওরফে ভিপি পলাশকে আহ্বায়ক ও আবদুজ্জাহের হারুন ওরফে জিএস হারুনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং খুলনা মহানগর শাখায় আখতারুজ্জামান তালুকদার সজীবকে আহ্বায়ক ও নগর পরিকল্পনাবিদ শেখ আদনান ইসলাম দীপকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই কমিটিগুলো অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ