তিন দিনে দেশে এলো ৮ হাজার ৩০০ টন পিয়াজ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন দিনে দেশে এলো ৮ হাজার ৩০০ টন পিয়াজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৭, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ

 

দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে তিন দিনে ৮ হাজার ৩০০ টন পিয়াজ আমদানি হয়েছে।  

বুধবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

মো. কামরুল ইসলাম ভূঁইয়া জানান, গত সোমবার ৪ লাখ ৭৩ হাজার টন পিয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ৮ হাজার ৩০০ টন পিয়াজ।  

দেশের বাজারে অস্বাভাবিকভাবে পিয়াজের দাম বেড়ে যাওয়া ঠেকাতে আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়।

বর্তমানে বাজারে ৫ কেজি পাবনার পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকা থেকে ৪০০ টাকা দরে। কেজিতে যা পড়ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা। ফরিদপুরের ৫ কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩১০ টাকা থেকে ৩৪০ টাকায়। কেজিতে যা পড়ছে ৬২ থেকে ৬৮ টাকা। রাজশাহীর ৫ কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকায়, যা কেজিতে পড়ছে ৭৫ টাকা। আমদানি করা ভারতীয় পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩২৫ টাকায়, যা কেজিতে পড়েছে ৬৫ টাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ