তিন দিনে ৯১ কারাবন্দি পরিবারে বিএনপি নেতা বকুলের সহায়তা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন দিনে ৯১ কারাবন্দি পরিবারে বিএনপি নেতা বকুলের সহায়তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
খুলনা মহানগরে তিন দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের কারাবন্দি ৯১ নেতার পরিবারে সহায়তা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এর মধ্যে গত বুধবার (১৩ ডিসেম্বর) প্রথম দিনে মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৫ নেতা, দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৩ নেতা এবং আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) খালিশপুর থানার কারাবন্দি ২৩ নেতার পরিবারে এই সহায়তা দেওয়া হয়েছে।

বিএনপির একদফার চলমান আন্দোলনে গত ২৮ অক্টোবর থেকে খুলনায় দল ও অঙ্গসংগঠনের এসব নেতা গ্রেপ্তার হন। সহায়তা হিসেবে কারাবন্দি এসব নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি পণ্য দেওয়া হয়েছে। রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাদের পরিবারের কাছে এসব নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দেন।

ধারাবাহিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ ডিসেম্বর) খুলনা মহানগরীর খালিশপুর থানার সোহেল, সুমন, দবির, বিপ্লব, জাহাঙ্গীর, রফিক, লিটু, বাবু মোল্লা, মনির, আরাফাত, সালাম, জিহান হাওলাদার, নাজমুল, ওহাব, জাহিদসহ কারাবন্দি ২৩ নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, রসুন প্রভৃতি প্রেরণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বকুল প্রেরিত এসব সামগ্রী পৌঁছে দেন।

খুলনা বিএনপির নেতারা জানিয়েছেন, নগরীর চার থানার অধিকাংশ কারাবন্দি নেতাকর্মীর বাড়িতে রকিবুল ইসলাম বকুল প্রেরিত সহায়তা সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের নিকটও অতিদ্রুত নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে বকুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ