তিন বছর পর দেশে আসলেন শাবনূর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন বছর পর দেশে আসলেন শাবনূর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢালিউড সম্রাজ্ঞী শাবনূর প্রায় তিন দশক ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। আগে ব্যক্তিগত কাজ ও বেড়াতে ছয় মাস পর পর দেশে আসতেন তিনি। কিন্তু শেষ তিন বছরে একবারও মাতৃভূমিতে পা রাখেননি জনপ্রিয় এ নায়িকা।

আজ (১৭ ডিসেম্বর) এই তারকা অভিনেত্রীর জন্মদিন। জাঁকজমকভাবে পালন না করলেও ঘরোয়াভাবে নিজের জন্মদিন পালন করবেন তিনি।

সম্প্রতি দেশে এসেছেন শাবনূর। তবে খবরটি গোপন রেখেছেন। কিন্তু পারেননি। জানা গেছে, পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কারণ, জমে থাকা কাজগুলো নিরিবিলি সেরে ফেলতে চান।

শাবনূর বলেন, অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।

শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর। যদিও নিজ মুখে কিছু বলেননি তিনি। তবে সূত্রের খবর, শিগগিরই একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। সেই সিনেমাতে তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। এখন সিনেমা নিয়ে চলছে আলোচনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ