তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে গণপদযাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

নতার আওয়াজ ডেস্ক

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় লালমনিরহাট সদরের তিস্তা সেতু থেকে শুরু হয়ে পদযাত্রাটি রংপুরের কাউনিয়া অভিমুখে রওনা হয়। পরে কাউনিয়া থেকে পদযাত্রাটি আবার তিস্তা সেতুতে এসেই শেষ হয়। এতে অংশ নিয়েছেন নদী অববাহিকার হাজারো মানুষ।

প্রায় পৌনে ২ ঘণ্টা এ কর্মসূচি চলে। পদযাত্রা শেষে বেলা ১২টায় তিস্তা নদীর পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে। আজ তিনটি জেলায় তিস্তা নদীর ১১টি পয়েন্টে কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থানে একসঙ্গে শুরু হবে কর্মসূচি। এটি রাতে শেষ হবে।

এর আগে গতকাল সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির এই কর্মসূচি চলছে। এদিন এই কর্মসূচি উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ