তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিস্তা নিয়ে বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের রংপুর বিভাগে বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার তিনটি জেলায় তিস্তা নদীর ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তারেক রহমান বিএনপির সমাবেশস্থলে ভার্চুয়ালি যুক্ত হবেন।

লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থানে একসাথে শুরু হওয়া এই কর্মসূচি রাতে শেষ হবে।

সোমবার থেকে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি চলছে।

অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা চাইতে হবে বলে সোমবার একটি সমাবেশে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ