তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

 

তুরস্কে সংঘটিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া দুই দেশ মিলে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তুরস্কে মৃতের সংখ্যা ৮ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৫৩০ জনে।

ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃতদের স্মরণে ঘোষণা করা হয়েছে ৭ দিনের জাতীয় শোক। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

জানা গেছে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছে। তাদের জীবিত উদ্ধারের আশায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

৯ হাজার সেনাসদস্য সহ তুরস্কে এ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে প্রায় ১২ হাজার উদ্ধারকর্মী। সেনাদের সহযোগিতা করছে হাজার হাজার স্থানীয় অধিবাসী। আল জাজিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ