তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে নিহদের প্রতি বাংলাদেশ ন্যাপ'র শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে নিহদের প্রতি বাংলাদেশ ন্যাপ’র শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

 

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহদের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দুই দেশের সরকার ও জনগনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তারা বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, তুরস্ক-সিরিয়ায় সরকার ও জনগণ দেশ দু’টি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ