তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ‌‘আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে In Aid to the Civil Power এর আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে ২০২৪ পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৯০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

উপকূলীয় জেলার উপজেলাসহ ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি ও নানা জটিলতার কারণে ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ