তেলের দাম আপাতত কমানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো মানুষ যাতে খাদ্যে কষ্ট না পায় সেজন্য সরকার সব সময় চেষ্টা করছে। কিন্তু বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে, তাই আপাতত দাম কমানোর সুযোগ নেই। শুধু কৃষকের স্বার্থে সারের দাম আর বাড়াবে না সরকার।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মের মথুরা এলাকায় স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।
পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, যখন ভারতে পেঁয়াজ উৎপাদন হয় না তখন তারা রফতানি বন্ধ করে দেয়, তখন দেশে দাম বাড়ে। তাই আমরা চেষ্টা করছি পেঁয়াজের উৎপাদন আরও বাড়াতে।
এ সময় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, জেলা প্রশাসক মনিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
মথুরা এলাকার স্বর্ণা জাতের নমুনা ধান কর্তন পর্যবেক্ষণ শেষে মন্ত্রী দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন।
জনতার আওয়াজ/আ আ