তোপের মুখে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তোপের মুখে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ৩:২০ পূর্বাহ্ণ

 

দীর্ঘদিনেও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের থানা ও কলেজ শাখার কমিটি না হওয়ায় তোপের মুখে পড়েন সংগঠনের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তোপের মুখে পড়েন। আজ শনিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের অফিসে যান। ওই সময় সেখানে উল্লিখিত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়। অবিলম্বে থানা ও কলেজ ইউনিট কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। একপর্যায়ে আগামীকাল রোববারের মধ্যে কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে মর্মে আশ্বস্ত হয়ে মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয় ছেড়ে যান।

এ বিষয়ে মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল কালবেলাকে বলেন, তার শাখায় ১৮টি থানা ও ৬টি কলেজ ইউনিট রয়েছে। এসব ইউনিটে কমিটি গঠনের দাবিতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববারের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ