তোফাজ্জল হত্যাকান্ডের বিচার দাবীতেভালুকায় ছাত্রদলের বিক্ষোভ ও সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তোফাজ্জল হত্যাকান্ডের বিচার দাবীতেভালুকায় ছাত্রদলের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ ঢাকার বনানী প্রাইম বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র বেসরকারী বিশ^বিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম তোফাজ্জল হত্যাকান্ডের বিচার দাবীতে তোফাজ্জলের নিজ এলাকায় দিনভর বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা শাখার নেতা-কর্মীরা।

রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানের নেতৃত্বে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ভালুকা বাসস্ট্যান্ড এসে মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসুচীতে অংশ নেয় বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদল সহ বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। প্রায় ঘন্টাব্যাপী অবরোধ কর্মসুচী চলাকালে ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। নেতা-কর্মীরা গগনবিদারী মিছিল শ্লোগানে সহকর্মী হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।আমার ভাই কবরে খুনী কেন বাহিরে এ ধরনের নানা শ্লোগানে আশপাশ এলাকা প্রকম্পিত করে তোলে।

ছাত্রদল নেতারা বলেন আমরা ছাত্রলীগের সন্ত্রাস ভুলি নাই । সেদিন ফ্যাসিষ্ট সংগঠন ছাত্রলীগ যেভাবে চাপাতি দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা করেছে বিশ^জিৎকে হত্যা করেছে সেই কায়দায় আজও নিরিহ মেধাবী ছাত্রদের উপর হামলা করা হচ্ছে।তারা সরকাপরকে হুসিয়ারী দিয়ে বলেন অবিলম্বে চিহ্নিত এই সকল খুনীদের গ্রেফতার করা না হলে সারা দেশ অচল করে দিতে ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা-কর্মী প্রস্তত। ফ্যাসিবাদী শক্তিকে সাথে নিয়ে একটি দল আজ সারা দেশে তান্ডব চালানোর যে দুঃসাহস দেখাচ্ছে তা দমন করতে হবে। এ দিকে বিকেলে শহীদ তোফাজ্জলের মরদেহ তার নিজ গ্রাম উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে আনা হয়।

মরদেহটি এক নজর দেখার জন্য এলাকার হাজার হাজার নারী পুরুষ এসে জড়ো হয় তোফাজ্জলের গ্রামের বাড়ীতে শেষ বারের মতো একনজর দেখতে। এ্যম্বুলেন্সে থাকা নিহথ মরদেহটি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনসহ এলাকাবাসী। তারা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সকলের চোখে মুখে ছিল ঘৃনা আর ক্ষোভ।মেধাবী ছাত্র তোফাজ্জলের এ মৃত্যু যেন কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা। বাদ এশা নিজ বাড়ীর আঙ্গিনায় জানাজা নামাজ শেষে কাইচান গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য শনিবার সন্ধারাতে ঢাকার বনানী প্রাইম বিশ^বিদ্যালয়ের ক্যম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও পরে সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে নিহত হয় বিশ^বিদ্যালয়টি টেক্সটাইল ইঞ্জিয়ার বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম তোফাজ্জল। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর নিজ এলাকা ভালুকার বিরুনীয়া কাইচান গ্রামে নেমে আসে শোকের ছায়া।ফেসবুকে নানা ভাবে নিন্দা ও ধিক্কার জানায় এলাকাবাসীসহ তার বন্ধুবান্ধব ও স্বজনরা। দলমত ধর্মমত নির্বিশেষে সকলেই আফসোস প্রকাশ করে দায়ী ব্যাক্তিদের ফাঁসী দাবী করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ