তোমাদের এভাবে রেখে যেতে পারি না, যদি যেতে হয় একসাথে যাব’ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তোমাদের এভাবে রেখে যেতে পারি না, যদি যেতে হয় একসাথে যাব’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশপথগুলোতে বিএনপিসহ বিরোধীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে শনিবার সকালে অবস্থান নেন সিলেট, চট্রগ্রাম বিভাগসহ ঢাকা বিএনপির নেতারা।

শনিবার সকাল ১১ টার দিকে মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেওয়ার পর দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়েন। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পুলিশের সাথে সংঘর্ষের সময় সেখানে অবস্থানে ছিলেন সিলেট বিভাগ বিএনপির নেতারা। ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় নেতাকর্মীরা তাঁকে (মুক্তাদির) সরে যেতে বললে, তিনি বলেন, ‘আমি তোমাদের এভাবে রেখে যেতে পারি না, যদি যেতে হয় একসাথে যাব। নয়তো কর্মসূচি শেষ করে বাড়ি ফিরবো।’

খন্দকার মুক্তাদিরের এমন কথায় নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়েছেন বলে সিলেটভিউকে জানান সেখানকার অবস্থানরত দলের বেশ কয়েকজন নেতাকর্মী। এসময় সংঘর্ষে আহত দলের এক কর্মীকে খন্দকার মুক্তাদির ধরে ধরে নিরাপদ জায়গায় নিয়ে যেতে দেখা যায়। মুক্তাদিরের এমন একটি ছবি ফেসবুক ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

মাতুয়াইলে সিলেট বিভাগ বিএনপির নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছ, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং ইমদাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ