তৌফিক-ই-ইলাহীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তৌফিক-ই-ইলাহীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করে হত্যা মামলায় রিমান্ড আবেদেন করবে পুলিশ বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের ২৪ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী সিভিল সার্ভিস অব পাকিস্তানের (সিএসপি) কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ সালে অবসরে যান তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ