সিলেটে বিএনপির নির্বাচন সমন্বয়ক কাইয়ুম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির নির্বাচন সমন্বয়ক কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলাধীন সব সংসদীয় আসনে দলীয় কার্যক্রম ও নির্বাচনি প্রস্তুতি সমন্বয়ের লক্ষ্যে নির্দেশক্রমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করে, তিনি সিলেট জেলার সব আসনে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী কর্মকাণ্ডকে সুসংগঠিত রাখতে কার্যকর ভূমিকা রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ