ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মানছুরার চমক! - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মানছুরার চমক!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মানছুরা আক্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের শিক্ষার্থী।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির ৩৬ জনের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ছাত্রদলের নেত্রী হিসেবে মনোনয়ন পাওয়ায় মানছুরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। বিগত দিনে তারা ভূমিকার কথা তুলে ধরছেন কেউ কেউ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোট হবে আগামী ১২ মে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ