থমথমে নয়াপল্টন, আটক ১ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

থমথমে নয়াপল্টন, আটক ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালনের সময় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।

এদিকে আজ সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও জোরদার করা হয়। এদিন দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কার্যালয় সংলগ্ন গলি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাওলাদারকে পুলিশ আটক করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার গোলাম রোহানি বলেন, আজকে বিএনপির যে অবস্থান কর্মসূচি পালন করছে মূলত প্রশাসনের পক্ষ থেকে এটার অনুমতি দেয়া হয়নি। সে কারণে কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা চাই নয়াপল্টন এলাকাতেও যেন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে কারণে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ