থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ ৪:৩৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সাক্ষাৎকালে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও ফকির মাহবুব আনাম আহতদের সহায়তায় ব্যক্তিগত তহবিল হতে এক লাখ থাই বাথ প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ