দক্ষিণ সুদানে শান্তিরক্ষীরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দক্ষিণ সুদানে শান্তিরক্ষীরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ১১:৪২ অপরাহ্ণ

 

দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। দেশটির ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৬ এর উদ্যোগে ৮ মার্চ দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন শান্তিরক্ষীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যানব্যাট-৬ এর সদস্যরা, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদানের (আনমিস) কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ।

আনমিস-এ কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গজলের গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, প্রাইমারি হেলথ সার্ভিসের ডিজি, আনমিস’র হেড অব অফিস, সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৬ এর কন্টিনজেন্ট কমান্ডারসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে ‘এমব্রেস ইকুইটি’মন্ত্রে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ