দরিদ্র শিশুর চিকিৎসায় এগিয়ে এলেন নুসরাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

শুভ মণ্ডল নামে এক অসুস্থ শিশুর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের জন্য অনেক টাকার দরকার, যা জোগাড়ের সামর্থ্য ওই শিশুর পরিবারের নেই। তিন বছর বয়সি শিশুটির বাবা পেশায় একজন শ্রমিক। সেই শিশুকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। খবর হিন্দুস্তান টাইমসের।
শিশুটির অসুস্থতার বিষয়টি জানার পরই সাহায্যের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লেখেন নুসরাত। পরে শিশুর পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে দপ্তর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘সর্বশক্তিমানের কাছে এটা আমার কৃতজ্ঞতার চেয়েও বেশি যে আমি সাহায্য করতে পেরেছি।’
অভিনেত্রী আরও লেখেন, ‘আমি অভিভূত। এটি ছিল ছোট একটি শিশুর জীবন বাঁচানোর বিষয়। ঈশ্বর আমাদের সবাইকে শক্তি দিন, যাতে আমরা অন্যের সাহায্য করার জন্যে সামান্য কিছু করতে পারি।’
দরিদ্র শিশুর চিকিৎসায় এগিয়ে এলেন নুসরাত
মা হওয়ার খবর নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান
জানা যায়, শিশুটির অস্ত্রোপচারের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে তিন লাখ টাকা দেওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ