দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: যুবদল সভাপতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: যুবদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দলের নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সাথে করেছে। সে সকল কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

যুবদল সভাপতি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। সঞ্চালনায় ছিলেন বিল্লাল হোসেন তারেক সিনিয়র যুগ্ম-সম্পাদক কেন্দ্রীয় যুবদল। আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল , ছাত্রদলের নেতৃবৃন্দ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ