দলে দলে যোগ দিচ্ছে হাবিবের নির্বাচনী মিছিলে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দলে দলে যোগ দিচ্ছে হাবিবের নির্বাচনী মিছিলে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। তার নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলে মঙ্গলবার খিলগাঁওজুড়ে দলে দলে যোগ দিচ্ছেন এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের শত শত নেতাকর্মী ও সমর্থক।

খিলগাঁওয়ের বিভিন্ন মোড়, গলি ও মহল্লা থেকে ছোট-বড় মিছিল এসে জমায়েত হচ্ছে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে। স্লোগানে মুখরিত পরিবেশে মাঠটি পরিণত হয়েছে রাজনৈতিক সমাবেশস্থলে।

হাবিবুর রশিদ হাবিবের উপস্থিতিতে একটি বিশাল নির্বাচনী মিছিল বের হওয়ার কথা রয়েছে। এলাকা ঘুরে দেখা গেছে, পথিমধ্যে আরও বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। পুরো পথজুড়ে নেতাকর্মীরা দলীয় স্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন।

মিছিলটি খিলগাঁওয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মান্দা ব্রিজে গিয়ে শেষ হবে।

স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, পরিবর্তন ও গণতান্ত্রিক অধিকারের প্রত্যাশায় হাবিবের পক্ষে সাধারণ ভোটারদের সমর্থনও বাড়ছে।

প্রচারণা শুরুর পর থেকে এভাবে গণসংযোগ ও মিছিলে মানুষের ঢল বিএনপি প্রার্থীর শিবিরে নতুন উদ্দীপনাও সৃষ্টি করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ