দাবি আদায়ে আজও ইশরাকপন্থিদের অবস্থান, অচল নগরভবন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দাবি আদায়ে আজও ইশরাকপন্থিদের অবস্থান, অচল নগরভবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে আজও চলছে অবস্থান কর্মসূচি।

রবিবার (২৫ মে) বেলা ১১টা থেকে নগরভবনে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থক ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা। ১৪ মে থেকে শুরু হওয়া এই আন্দোলন মাঝে ৪৮ ঘণ্টার বিরতি দিয়ে আবারও শুরু হওয়ায় ডিএসসিসির সব ধরনের নাগরিকসেবা বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরভবনে আসা সেবা প্রার্থীরা।

রবিবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোতে তালা ঝুলছে। ‘ঢাকাবাসী ব্যানারে’ ইশরাকের সমর্থকরা কিছুক্ষণ পর পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন।

আন্দোলনকারীরা বলেন, সরকার আদালত অবমাননা করছেন। অনতিবিলম্বে ইশরাকের শপথগ্রহণের আয়োজন করা হোক। নয়তো নগর ভবনের তালা খুলবে না।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজও কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। অনেক কর্মচারী নিজেরাই ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এতে করে ডিএসসিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলার জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন।

সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েক দিনের মতো আজও নগর ভবন তালাবদ্ধ রয়েছে। সেবা কার্যক্রমও বন্ধ আছে। ইশরাকের শপথগ্রহণ ছাড়া এ আন্দোলন থামবে না। নগর ভবনের তালা ও খুলবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ