দিনকাল খুলে দিন, আব্দুল আজিজ কে মুক্তি দিন …: জাতীয় মানবাধিকার সমিতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ-সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল আজিজ ফারুকীকে পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুর থেকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করে ১৩ মার্চ ২০২৩ইং তারিখে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মন্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ বলেন, ফটো সাংবাদিক আব্দুল আজিজ ফারুকী জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি অনেক ঐতিহাসিক ছবি তুলেছেন। তাকে কি কারণে গ্রেফতার করা হলো তার সঠিক জবাব দিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দৈনিক বাংলা সহ অনেক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেক সাংবাদিক বেকার হয়ে যাচ্ছে। যা গনতন্ত্রের জন্য সু সংবাদ নয়।
আমরা অবিলম্বে দিনকাল পত্রিকা খুলে দেওয়াসহ কারাবন্দী সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
জনতার আওয়াজ/আ আ