দিনাজপুরে খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৮, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুরে খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনর্খনন কর্মসূচি ‘ঈদের আসরকারের’ আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বড় রামপুরে সাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন।

একই দিনে দেশের বাকি ৬৩টি জেলায় সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি এই কর্মসূচিকে বিপ্লবে রূপ দিয়েছিলেন।’ বর্তমান সরকারের এই উদ্যোগকে সফল করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘকাল খনন কার্যক্রম বন্ধ থাকায় সেচ সংকট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, তাই জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। খাল খনন কর্মসূচিকে দৃশ্যমান ও কার্যকর করতে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বর্তমানে ১৮০ দিনের এই বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। মানুষের মাঝে এই কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান এবং স্থানীয় সরকার সচিব মো. শহীদুল ইসলাম সভায় অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ