দিনাজপুরে জমকালোভাবে চারণ কবি উৎসব পালিত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুরে জমকালোভাবে চারণ কবি উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

 

দিনাজপুরে জমকালোভাবে অনুষ্ঠিত হল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী জাতীয় চারণ কবি উৎসব।

বুধবার (০১ মার্চ) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দিনাজপুরের বিরল উপজেলা ধর্মপুর কালিয়াগঞ্জ শালবনের ডাকবাংলো এলাকায় চলে এ উৎসব। দুর-দূরান্ত থেকে অসংখ্য কবি গান ভক্তরা এ উৎসবে যোগ দেয়। রাতব্যাপী চলে কবিয়ালদের গানের মহাযজ্ঞ।

উৎসবে ভারতের হুগলি-কলকাতা জেলা থেকে প্রখ্যাত বাউল শিল্পী সুশীল অধিকারী, উত্তম হাজরা, ডক্টর সান্ত্বনা চ্যাটার্জী, সরবিন্দু বৈদ্য ও নেপাল শীল সহ দেশের প্রায় আড়াই শতাধিক বাউল শিল্পী ও চারণ কবি এ উৎসবে গান পরিবেশন করেন। উৎসবের আয়োজক ছিলো বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ।

উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিরল পৌরভার মেয়র সবুজার সিদ্দিক সাগর ও বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। উৎসব নিয়ে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার বলেন,এ ধরনের উৎসব প্রাণের সঞ্চার ঘটায়। মানুষকে সত্যের দিকে ধাপিত করে। আনন্দ দেয়। মানুষ হতাশা থেকে মুক্তি পায়। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এমন উৎসব আয়োজনের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ