দিনাজপুরে জমে উঠেছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুরে জমে উঠেছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

 

হরেক রকম পিঠা-পুলি আর বাহারি পোশাক ও প্রশাধনীর নজর কারা কালেকশন নিয়ে দিনাজপুরে ক্রেতা-বিক্রেতা আর দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব।

বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুর গার্লস ক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চুর সভপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বিসিক এর উপ-ব্যাবস্থাপক আমজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন অনলাইন বেসিক ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস ক্লাব-এর এডমিন আফরিন মৌ ও আফরোজ মাহমুদ বন্যা।

৩দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবে স্থান পেয়েছে উদ্যোক্তাদের ৩৩টি স্টল। সেলফি, আড্ডা, নাচ-গান আর আনন্দ উল্লাহ সব মিলিয়ে জমিয়ে রেখেছে মেলার পরিবেশ। আয়োজকরা জানান, আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য আর উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরতে মুলত এ উৎসবের আয়োজন।

পিঠা নিয়ে উৎবে অংশ গ্রহনকারী মাহবুবা শেলী জানান, জেলার ঐতিহ্যবাহী হরেক রকম পিঠা পুলি নিয়ে এই মেলায় অংশ গ্রহন করেছি। মেলায় সারা পাওয়া যাচ্ছে ভালো।

ছোট বোনকে সঙ্গে নিয়ে উৎবে পিঠার স্বাদ আর পণ্য নিতে আসা শুভেচ্ছে আলম জানান, তিন ধরনের পিঠা খেলাম,বেশ মজা পেয়েছি। এ ধরনের উৎসব আরো বেশি বেশি আয়োজনের প্রয়োজন। এ উৎসব চলবে শনিবার (২৪ ডিসেম্বর) রাত পর্যন্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ