দিনাজপুরে বিএনপি, জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

দিনাজপুরে দিনব্যাপী অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে প্যলিশ। পুলিশ জনিয়েছে, আটককৃতদের রবিবার (২৫ ডিসেম্বর) আদালতের প্রেরণ করা হবে। অন্যদিক বিএনপি, জামায়াতের অভিযোগ শান্তিপূর্ণ গণমিছিল থেকে নেতা-কর্মীদের অন্যায় ভাবে পুলিশ আটক করেছে। তাদের উপর পুলিশী নিপীড়ন চলেছে। যা স্বাধীন রাষ্ট্রের পক্ষে চরম অবমাননা ও মানবাধিকার লঘ্নন।
দিনাজপুরে শনিবার(২৪ ডিসেম্বর) কেন্দ্রঘোষিত ‘গণমিছিল’ কর্মসূচি শেষে বিএনপির ৯ কর্মীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে পৃথক কর্মসূচি থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তারা যে ২৫ জনকে আটক করেছে তাদের জামায়াতের কর্মসূচি থেকে আটক করা হয়েছে। এর মধ্যে কেউ বিএনপির কর্মী কীনা তা তাদের জানা নেই।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, ‘শনিবার বেলা ১টার দিকে শহরের জেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছি। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থান থেকে আমাদের ৯ কর্মীকে আটক করেছে পুলিশ। আমাদের আটক নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলা হচ্ছে। যা অত্যন্ত দু:খজনক।’
তিনি বলেন, ‘বিএনপির আটককৃতরা হলেন- বীরগঞ্জ উপজেলার ছয়ঘটি এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে ইব্রাহিম (৬৬), সনকা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মুসফুল (৩৪), একই গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০), ঘোড়াবন্দ এলাকার জামিনুর রহমানের ছেলে শাহিন আলম (২৩), সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মেছের আলীর ছেলে শাহিন আলম (২৪) বাদেরুল ইসলামের ছেলে তারেক হোসেন (২০),কাহারোল উপজেলার ভেলুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (৩২), তরলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে সজল ইসলাম (১৯) ও ইমরান আলী (২৫)।
জামাতের আটককৃতরা হলেন, আলামীন হোসেন (৪০),এরশাদ আলী (৩০) আলামিন ইসলাম (৩২),আজগর স্লী (৪৬),আতাহার আলী (৫০),হাসিনুর রহমান (২৫) সহ ১৬ জন।
শহর জায়াতের আমীর রেজাউল করীম বলেন, ‘কেন্দ্রীয় ঘোষিত যুগপৎ আন্দোলন শান্তিপূর্ণ গণমিছিল থেকে নেতা-কর্মীদের আটক করা হয়েছে। যা স্বাধীন দেশে কখনো কাম্য নয়।’
শনিআর দুপুর ১২টায় শহরের জেল মোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। রাজশাহীর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু নেতৃত্বে দুই হাজারের বেশি নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের মডার্ন মোড়, নিমতলা, মুন্সিপাড়া এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
এদিকে একই সময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের মুক্তির দাবি ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে গণমিছিল করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। তবে এদের মধ্যে বিএনপির আছে কিনা জানা নেই। ২৫ জামায়াত-শিবির সমর্থক কর্মীকে আটক করেছে কোতয়ালী থানা ও ডিবি পুলিশ। তাদের মধ্যে বিএনপির কোনো নেতা-কর্মী ছিলেন কি না আমরা জানি না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।’
জনতার আওয়াজ/আ আ