দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

 

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মন্জুরুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গামের মজিবর রহমানের ছেলে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিলো। পড়ে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। এলাকার মানুষ ভালো ছেলে হিসেবে চিনতো তাকে। কিন্তু কী কারণে রাতে সীমান্তে তারকাঁটার কাছে গেছিলো এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ