দিনাজপুর-৩ আসন:খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুর-৩ আসন:খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
দিনাজপুর-৩ (সদর) আসনে রবিবার দলীয় প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের জেলা কমিটির নেতারা। ছবি: কালের কণ্ঠ
দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির নেতারা।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৪টায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ণপত্র জমা দেওয়া হবে বলে সময় নির্ধারণ করা ছিল। সে অনুযায়ী জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোকারক হোসেনসহ নেতাকর্মীরা বিকেল ৪টায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে।
এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদসহ দলটির জেলা কমিটির নেতারা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ (রবিবার) পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, বাসদ, স্বতন্ত্রসহ মোট ৫৫ জন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা পড়েছে একটি।

জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এখন পর্যন্ত শুধু বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য কারো মনোনয়নপত্র জামা পড়েনি।

দিনাজপুর-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে জয় পেয়েছিলেন খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক।

;

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ