দিনাজপুর-৬ আসন: তৃণমূলে প্রচারণা চালাচ্ছেন ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনাজপুর-৬ আসন: তৃণমূলে প্রচারণা চালাচ্ছেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ

 

হিলি প্রতিনিধি
ছবি: সংগৃহীত
দিনাজপুর-৬ আসনে তৃণমূলে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা শুরু করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিরামপুর উপজেলার কচুয়া মির্জাপুর আদিবাসী এলাকায় তিনি গণসংযোগ শুরু করেন।

এ সময় আদিবাসী সম্প্রদায়ের লোকজন তাকে ফুল ও তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বরণ করে নেন। পরে তিনি ওই এলাকায় গণসংযোগ করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হলে তিনি সব মানুষকে নিয়ে বৈষম্যহীনভাবে এলাকার উন্নয়ন করবেন। এ ছাড়াও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কথা বলেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ