দিনের ভোট রাতে করে আজ আ’লীগ ক্ষমতাসীন : ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনের ভোট রাতে করে আজ আ’লীগ ক্ষমতাসীন : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ

 

বিএনপির সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দিনের ভোট রাতে করে আজ আওয়ামী লীগ ক্ষমতাসীন। এই সরকার জনগণের কল্যাণে কাজ করে না। এ সরকার মেগা মেগা প্রকল্প নিয়েছে, আর মেগা মেগা লুটপাট করেছে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমিতে বিএনপির ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘এদেশের ভোট চুরির ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ’ মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, সত্তরের নির্বাচনের আগেও আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলেছিল, ১৯৭২ সালেও গণতন্ত্রের কথা বলেছিল, ’৭৫-এ গিয়ে বাকশাল কায়েম করে ফেলল। ’৭৩ সালে জাতীয় নির্বাচনেও খন্দকার মোশতাককে জেতাতে ব্যালট পেপার হেলিকপ্টারে করে ঢাকায় এনে রেজাল্ট দেওয়া হয়েছিল। অর্থাৎ, এদেশের ভোট চুরির ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যে দল, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আমাদের শপথ নিতে হবে ২৯ অক্টোবর সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা, আমরা সবাই রংপুরের গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করব। এতে হয় আমরা শহীদ হব, নয় আমরা গাজী হব। তবুও রংপুরের সমাবেশে যোগ দিব।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে প্রস্তুতিসভায় দলটির যুগ্ন মহাসচিব, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বক্তব্য দেন। এছাড়া রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ