দিনের ভোট রাতে যারা করে তাদের সাথে বিএনপি খেলা করে না’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিনের ভোট রাতে যারা করে তাদের সাথে বিএনপি খেলা করে না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ

 

বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর কোনো অবস্থান ধর্মঘটের ডাক দেয় নাই। আমরা সমাবেশের শুধু ডাক দিয়েছি এতেই আপনাদের কাপুনি শুরু হয়ে গেছে। যারা দিনের ভোট রাতে করে সেই সকল দলের সাথে বিএনপি খেলা করে না। বিএনপি খেলা করবে দিনের ভোট দিনে যারা করবে জনগণ যাকে ইচ্ছে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেই সকল দলের সাথে মোকাবেল করবে। বিএনপি কোনো আনাড়ি দলের সাথে খেলা করে না।’

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল মহানগর এবং জেলা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে সারা দেশব্যাপি পুলিশের মিথ্যা ও গায়েবী মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেপ্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘বিএনপি কোনো গোপনীয় পার্টি নয়। বিএনপি যা করে এবং করবে তা সকলকে বলেই করে। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করছে না। বিএনপি দেশ ও লুটেরাদের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য লড়াই করছে।’

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না। কয়েকটা ঘুষখোর প্রশাসনের কর্মকর্তা ও কয়েকটা ঘুষখোর পুলিশ অফিসারদের নিয়ে দেশে লুঠপাঠসহ স্বৈরাতন্ত্র করে দেশটাকে শেষ করে দেবেন বলে আমরা মুক্তিযুদ্ধ করি নাই।’

সমাবেশে তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্যে করে বলেন, ‘সরকারের কথায় পড়ে জনগণের বিপক্ষে যাবেন না। তা না হলে একদিন আপনাদের শেখ হাসিনাকে বলতে হবে একেলে না জানা।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. জাহিদুল কবির জাহিদ ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড বিলকিস জাহান শিরিন ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ