দিল্লিতে ড. খলিলুর রহমান-অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিএসসি’র কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়।
গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনও উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর। এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফরে যান।
জনতার আওয়াজ/আ আ