দিল্লির বিদেশ সচিব ঢাকায়, উষ্ণ অভ্যর্থনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দিল্লির বিদেশ সচিব ঢাকায়, উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

কূটনৈতিক রিপোর্টার

শুভেচ্ছা সফরে ঢাকায় পৌঁছেছেন দিল্লির বিদেশসচিব বিনয় মোহন কাত্রা। পররাষ্ট্র সচিব মোমেন সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ এয়ারফোর্সের বিমান ঘাঁটিতে বরেণ্য অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় অতিথি বরণের ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সন্ধ্যায় সচিব মোমেন তার সমকক্ষ অতিথিকে স্বাগত জানান। সফরকালে দিল্লির বিদেশসচিব ফরেন অফিস কনসালটেশনে অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে চড়ে নেপাল হয়ে ঢাকায় এসেছেন বিদেশ সচিব বিনয় মোহন। কূটনৈতিক সূত্র বলছে, দুই বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক এবার ঢাকায় হচ্ছে। বুধবার বিনয় মোহন কাত্রা ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে। ২০২১ সালে ভারতের নয়াদিল্লিতে সবশেষ বৈঠকটি হয়েছিল। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নয়াদিল্লি সফর নিয়ে আলোচনা হবে। এছাড়া পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, চলমান সহযোগিতার বিষয় ও লাইন অব ক্রেডিটসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় আলোচনায় অন্তর্ভুক্ত থাকছে।

জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে। সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের বাণিজ্যিক উদ্বোধনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আসামের নুমালিগড়ের তেল শোধনাগার থেকে বাংলাদেশের পার্বতীপুরে ডিজেল সরবরাহ করা হবে। বৈঠকগুলোতে বিদ্যুৎ জটিলতার আলোচনা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানিয়ে কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির দেখভাল না করলেও আলোচনা যে হচ্ছে না বিষয়টি কিন্তু এমন নয়। তিনি (বিনয় মোহন কাত্রা) পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ছাড়াও হাই প্রোফাইল বৈঠক করবেন, সেখানে যে এটি আলোচনা হতে পারে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একদিন আগে বলেন, এজন্য সরকারের সংশ্লিষ্ট অংশীজন আছে। তারা মূলত এই বিষয়গুলো নিয়ে কাউন্টার পার্টের সঙ্গে আলোচনা করে থাকেন। এটি সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো কোন কিছু জানানো হয়নি দাবি করে সচিব বলেন, জানানো হলে আমরা প্রসঙ্গটি তুলবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ