দীর্ঘ আন্দোলন-সংগ্রামেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ সংগ্রামের ফলেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। গণতন্ত্র রক্ষায় এরশাদের স্বৈরাশাসন থেকে ২০২৪ পর্যন্ত দেশের মানুষ বহু ত্যাগ শিকার করেছে। তাই ভবিষ্যতে কেউ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিলে দেশের মানুষ মেনে নেবে না।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় নেতাকর্মীদের নিয়ে তিনি দোয়া ও মোনাজাত করেন।
পাশাপাশি বিগত দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রাণ দেওয়া নেতাকর্মীদের স্মরণ করেন তিনি। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুদু।
জনতার আওয়াজ/আ আ