দীর্ঘ ১ যুগ পরে আসছেন বিশিষ্ট কলামিস্ট,লেখক সায়েক এম রহমান তালুকদার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দীর্ঘ ১ যুগ পরে আসছেন বিশিষ্ট কলামিস্ট,লেখক সায়েক এম রহমান তালুকদার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১১, ২০২৪ ২:২২ পূর্বাহ্ণ

 

মো.মঞ্জুর হেসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
লন্ডনের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার আওয়াজ এর সম্পাদক উপদেষ্টা ,বিশিষ্ট লেখক ও গবেষক সায়েক এম রহমান তালুকদার ১১ নভেম্বর ২০২৪ সকালে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি অবরুদ্ধ বাংলাদেশ একক এবং একটি ভোরের প্রতীক্ষা যৌথভাবে লিখেছেন। বিগত ১৬ বছর তিনি ফ্যাসিবাদ এর বিরুদ্ধে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ফিচার লিখেছেন।তিনি লন্ডনে বসবাস করেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা পালন করছেন। প্রায় এক যুগ পরে তিনি বাংলাদেশে লন্ডন থেকে নিজ জন্মভূমিতে আসছেন। জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ