দুই দিনের সফরে ঢাকা আসছেন শোলেট - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই দিনের সফরে ঢাকা আসছেন শোলেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

 

আজ ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা। দুই দিনের সংক্ষিপ্ত সফরে দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও কথা বলবেন রোহিঙ্গা সংকট নিয়ে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন দপ্তরের ওই উপদেষ্টা ঢাকায় আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসবেন ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা শোলেট। এরপর দিন বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ওই দিন সন্ধ্যায় শোলেটের ঢাকা ছেড়ে যাওয়ার কথাও রয়েছে।

এক কূটনৈতিক একটি জানা গেছে, মূলত রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবেন শোলেট। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কীভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা যায় এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়েও আলোচনা করবেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, শোলেটের সফরে রোহিঙ্গা ইস্যুতে বেশি গুরুত্ব পাবে। তাছাড়া তারা তাদের অন্যান্য বিষয়ও তুলতে পারে। ২০২২ সালের আগস্টে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের ঘোষণা দেন।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা তিন মাস পর ঢাকা সফর করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। তার সফরে মধ্য দিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন শুরু করে দেশটি। গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে ৬২ রোহিঙ্গাকে পুনর্বাসন করে যুক্তরাষ্ট্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ