দুই পুত্রবধূকে নিয়ে ফিরেছেন খালেদা জিয়া, ফিরোজায় বাবুর্চির বিশেষ ভোজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই পুত্রবধূকে নিয়ে ফিরেছেন খালেদা জিয়া, ফিরোজায় বাবুর্চির বিশেষ ভোজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৬, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে অবস্থান করার পর দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে সাথে নিয়ে দেশে ফিরছেন। দীর্ঘদিন পর দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফেরার উপলক্ষে খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ ভোজের।

মঙ্গলবার (৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত বাবুর্চি এই বিশেষ ভোজের আয়োজন করেছেন। জিয়াউর রহমান স্যারের সময় থেকে যিনি রান্না করতেন, তিনিই আজ রান্না করেছেন।’ তবে, শায়রুল কবির খান বিশেষ ভোজের মেন্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি বলেন, ‘আজ বিশেষ কোনো রান্না আছে কি না, সেটা বলা যাচ্ছে না।’

দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ফিরোজায় উঠবেন সাবেক এ প্রধানমন্ত্রী। ইতোমধ্যে ফিরোজার সার্বিক প্রস্তুতি শেষ করা হয়েছে। এদিকে খালেদা জিয়ার ব্যবহৃত দুটি গাড়ি দুটি প্রস্তুত করা হয়েছে।

খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে উৎফুল্ল দলীয় নেতাকর্মী। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। খালেদা জিয়াকে বরণ করে নিতে নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশে থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান বিএনপি প্রধান। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারির থেকে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিন মাস লন্ডনে অবস্থানের পর সেবার দেশে ফিরেছিলেন ওই বছরের ১৮ অক্টোবর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ