দুই বছরের এফডিসিকে এগিয়ে নিয়েছি: নিপুণ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুই বছরের এফডিসিকে এগিয়ে নিয়েছি: নিপুণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দুই বছরের মধ্যে আমরা এফডিসিকে একটু এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার, কিছু বয়ে যাচ্ছে। আমি নির্বাচন থেকে যা কিছু বলে আসছি তা করছি। আগে সিনেমার ফাউন্ডেশনটা নষ্ট ছিল। যা আমরা ঠিক করেছি।

সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এভাবেই বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

কথার এক পর্যায়ে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।

অনুদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালো ভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টাকা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন।

সবার উদ্দেশ্যে এই নায়িকা বলেন, আপনারা অনুদানের উপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে আপনাকেও কিছু দিয়ে কাজটি সুন্দর করতে হবে। তখনই একটি ভালো সিনেমা নির্মিত হবে। যার প্রমাণ ‘লাল শাড়ি’।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ অপু বিশ্বাস। এবার ঈদে তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ